Ticker

100/recent/ticker-posts

Translate

প্রশ্ন: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণগুলি আলোচনা করো?

 প্রশ্ন: ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ব্যর্থ হওয়ার কারণগুলি আলোচনা করো?

ভুমিকা:- ১৮৫৭ সালের সিপাহী বিদ্রোহ ছিল ব্রিটিশ শাসনের বিরুদ্ধে ভারতের প্রথম বৃহৎ সশস্ত্র আন্দোলন। যদিও বিদ্রোহে সৈন্য, জমিদার, কৃষক ও সাধারণ মানুষের একাংশ অংশগ্রহণ করেছিল, তবুও শেষ পর্যন্ত এই আন্দোলন সফল হয়নি। বিভিন্ন রাজনৈতিক, সামরিক ও সাংগঠনিক দুর্বলতার কারণেই বিদ্রোহ ব্যর্থতায় পর্যবসিত হয়।

সিপাহী বিদ্রোহের ব্যর্থতার কারণসমূহ:

(১) সীমিত ভৌগোলিক বিস্তার:- বিদ্রোহ সমগ্র ভারতে ছড়িয়ে পড়েনি। উত্তর ও মধ্য ভারতের কিছু অঞ্চলে এর প্রভাব দেখা গেলেও দক্ষিণ ভারত, পাঞ্জাব, রাজপুতানা ও বোম্বাই অঞ্চলে বড় ধরনের বিদ্রোহ ঘটেনি। ফলে আন্দোলন সর্বভারতীয় রূপ পায়নি।

(২) সুসংগঠিত পরিকল্পনার অভাব:- বিদ্রোহীদের মধ্যে ঐক্যবদ্ধ পরিকল্পনা ও নিদিষ্ট কর্মসুচি ছিল না। বিভিন্ন স্থানে আলাদা সময়ে বিদ্রোহ শুরু হওয়ায় ব্রিটিশ সরকার সহজেই এক একটি অঞ্চল দমন করতে সক্ষম হয়।

(৩) জাতীয় চেতনার ঘাটতি:- বিদ্রোহীদের প্রধান উদ্দেশ্য ছিল ব্যক্তিগত বা আঞ্চলিক স্বার্থরক্ষা। অনেক নেতা নিজেদের ক্ষমতা ও রাজ্য পুনরুদ্ধারের জন্য লড়াই করেছিলেন। তাই একক জাতীয় লক্ষ্য গড়ে ওঠেনি।

(৪) দক্ষ নেতৃত্বের অভাব:- বিদ্রোহ পরিচালনার জন্য শক্তিশালী ও কেন্দ্রীয় নেতৃত্বের প্রয়োজন ছিল। কিন্তু সেই সময় এমন কোনো সর্বভারতীয় নেতা ছিলেন না, যিনি সমস্ত বিদ্রোহীদের একত্রিত করতে পারতেন।

( ৫) আধুনিক অস্ত্র ও সামরিক কৌশলে দুর্বলতা:- ব্রিটিশ সেনাবাহিনীর তুলনায় বিদ্রোহীদের অস্ত্রশস্ত্র ছিল দুর্বল ও পুরোনো। এছাড়া উন্নত যুদ্ধকৌশল, যোগায়োগ ব্যবস্থা ও রসদের দিক থেকেও ইংরেজরা অনেক এগিয়ে ছিল।

(৬) দেশীয় রাজাদের সমর্থনের অভাব:- অনেক দেশীয় রাজা ও অভিজাত শ্রেণি ব্রিটিশদের পক্ষ নিয়েছিল। তারা বিদ্রোহীদের সাহায্য না করে ইংরেজদের সহযোগিতা করায় বিদ্রোহ দুর্বল হয়ে পড়ে।

(৭) যোগায়োগ ব্যবস্থায় ইংরেজদের সুবিধা:- রেলপথ ও টেলিগ্রাফ ব্যবস্থার সাহায্যে ব্রিটিশ সরকার দ্রুত সৈন্য ও খবর আদান-প্রদান করতে পেরেছিল। ফলে বিদ্রোহ দ্রুত দমন করা সম্ভব হয়।

 উপসংহার:- সিপাহী বিদ্রোহ শেষ পর্যন্ত সফল না হলেও এটি ব্রিটিশ শাসনের ভিত কাঁপিয়ে দেয় এবং ভারতীয়দের মধ্যে স্বাধীনতার চেতনা জাগিয়ে তোলে। পরবর্তীকালের জাতীয় আন্দোলনের পথ প্রস্তুত করতে এই বিদ্রোহ গুরুকুপূর্ণ ভুমিকা পালন করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ