প্রশ্ন-মাতৃভাষার মাধ্যমে শিক্ষার উদ্দেশ্য। Aims of education in vernacular language.
ভূমিকা:- পৃথিবীতে প্রত্যেক জাতির নিজস্ব ভাষা রয়েছে। আর সেই ভাষা হলো মাতৃভাষা; যা মায়ের মুখ থেকে পাওয়া যায়। একজন শিশুর জন্মের পরই তার মায়ের ভাষায় কথা বলতে শিখে। আমাদের মাতৃভাষা বাংলা। এটি বিশ্বজুড়ে স্বীকৃত একটি ভাষা। এই স্বীকৃতি আমরা ১৯৯৯ সালের ১৭ নভেম্বর ইউনেস্কোর ঘোষণার মাধ্যমে আমরা পেয়েছি। জীবন ও শিক্ষার মধ্যে সমন্বয় সাধন করার একমাত্র পথ হচ্ছে মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান। শিক্ষার সর্বশ্রেষ্ঠ উদ্দেশ্য ও সর্বশ্রেষ্ঠ দান হচ্ছে ব্যক্তিসত্তার পূর্ণ সাধন। তাই মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদানই হচ্ছে সর্বজনস্বীকৃত পদ্ধতি।
*মাতৃভাষার মাধ্যমে শিক্ষাদান এর কিছু উদ্দেশ্য রয়েছে সেগুলো নিম্নে উল্লেখ করা হলো*
১) অপরের কথা যথার্থতা:- অপরের কথা শুনে যথাযথ ভাবে বুঝতে পারা।
2) সহজভাবে মনের ভাব প্রকাশ করা:- সুস্পষ্ট উচ্চারণে অর্থপ্রকাশের মধ্য দিয়ে সহজ ভাবে মনের ভাব প্রকাশ করা।
3) দ্রুত হস্তাক্ষরে লিখতে পারা:- স্পষ্ট, সুন্দর ও মোটামুটিভাবে দ্রুত হস্তাক্ষরে লিখতে পারা মাতৃভাষায় মাধ্যমে শিক্ষার প্রধান উদ্দেশ্য।
4) মনীষীদের জীবনী সম্পর্কে পরিচিত হওয়া:- উৎকৃষ্ট শ্রেণীর সাহিত্য, মনীষীদের জীবনী ইত্যাদি পাঠের মাধ্যমে মহৎ ব্যক্তিদের মানসিকতার সাথে পরিচিত হওয়া।
5) জড়তাবিহীন ভাবে প্রশ্নের উত্তরদিতে পারা:- সঠিকভাবে, ভদ্রভাবে ও জড়তাবিহীন ভাবে প্রশ্নের উত্তরদিতে সমর্থ হয়।
6) মনোভাব ও বক্তব্য যুক্তিসহ প্রকাশ:- নিজের মনোভাব ও বক্তব্য স্পষ্ট ভাষায় যুক্তি সহ প্রকাশ করতে পারে।
7) চিন্তা ও আত্মপ্রকাশের স্বাধীনতা:- স্বাধীন চিন্তা ও সুরুচিকর আত্মপ্রকাশ এর ভিতর দিয়ে সৃষ্টিশীল সাহিত্যের কাজে ছাত্রছাত্রীরা অনুপ্রাণিত হয়।
উপসংহার:- শিশুর শিক্ষা সূচীতে ভাষার স্থান অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ভাষা হল ভাবচিন্তার ধারক। ভাষার মাধ্যমেই শিশু তার অনুভূতি, কল্পনা ইত্যাদি মৌখিক বা লিখিত রূপে প্রকাশ করতে পারে।

0 মন্তব্যসমূহ
Thank you